News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা আফ্রিদির

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা আফ্রিদির

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানকে ‘শান্তির দূত’ হিসেবে উল্লেখ করেন।

আফ্রিদি তার পোস্টে লিখেছেন, ইসলাম শান্তির ধর্ম এবং পাকিস্তান সবসময় শান্তির পক্ষে কাজ করে। এ সময় তিনি ‘লং লিভ পাকিস্তান’ স্লোগানও দেন।

জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেন।

এদিকে পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার প্রশংসা করেছেন ইসলামাবাদ ইউনাইটেডের মালিক আলি নাকভিও।তিনি বলেন, আন্তর্জাতিক স্থিতিশীলতায় অবদান রাখায় পাকিস্তানের গর্ব করা উচিত।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দর্শকশূন্য স্টেডিয়াম নিয়েও কথা বলেন নাকভি।তিনি জানান, দর্শক না থাকায় ভক্তদের মধ্যে তেমন হতাশা নেই। জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS