দ্রুতই দল-বদলের তারিখ ঘোষণা!

দ্রুতই দল-বদলের তারিখ ঘোষণা!

ঢাকার ক্লাব ক্রিকেট দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে আটকে আছে, আর এই অচলাবস্থার কেন্দ্রবিন্দুতেই রয়েছে ক্রিকেট বোর্ড ও ক্লাব সংগঠকদের টানাপোড়েন। বিসিবির সর্বশেষ নির্বাচনের পর থেকেই পরিস্থিতি জটিল আকার নিয়েছে, যার প্রভাব পড়েছে ঢাকা লিগের ভবিষ্যতের ওপর।অবশেষে অচলাবস্থা কাটছে যাচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে ভেঙ্গে দেওয়ার পর আশার আলো জেগে উঠেছে! বিসিবির নতুন দায়িত্ব নেওয়া তামি ইকবাল জানিয়েছেন দ্রুতই তারা দল-বদলের ঘোষণা দেবেন।

বুধবার প্রথম বোর্ড সভা শেষে গনমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে কোন প্রশ্নের উত্তর দেননি সাবেক এই ওপেনার।নিজের বক্তব্যে কেবল জানালেন দ্রুত সময়ের মধ্যেই দল-বদলের তারিখ ঘোষণা করবেন।

তামিম বলেন, ‘আমাদের আলোচনায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল প্রিমিয়ার লিগ।বাংলাদেশের প্রিমিয়ার লিগ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি প্রতিটি ক্লাবের সাথে বসব। ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দলবদলের ডেট আমরা দিয়ে দিতে পারি, যেন খেলাটা দ্রুত মাঠে গড়ায়।’

খেলা শুরুর ক্ষেত্রে মাঠ একটি বড় সমস্যা বলে মন্তব্য করলেন তামিম। কেননা একসঙ্গে প্রায় চারটি মাঠ ব্যস্ত থাকবে। সিলেট-রাজশাহীতে খেলতে নারী দল। ঢাকা ও চট্টগ্রামে খেলবে পুরুষ দল। তামিম মনে করেন ভাড়া করে হলেও প্রিমিয়ার লিগ মাঠে নামাবেন, ‘আমরা খেলাটা মাঠে নামাতে চাই, এটাই আমাদের টার্গেট। মাঠ নিয়ে একটা শঙ্কা আছে। আমাদের প্রয়োজন পড়ে, তবে আমরা মাঠ ভাড়াও করতে পারি। এখন অনেক প্রাইভেট একাডেমিগুলো আছে। মাঠে খেলা নামানোর জন্য যা দরকার আমরা করবো।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS