ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান আল জাজিরাকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকি, যেখানে তিনি ইরানের ‘সম্পূর্ণ সভ্যতা’ ধ্বংসের কথা বলেছেন; এতে বোঝা যাচ্ছে যে তিনি ক্রমেই ‘রাগান্বিত ও হতাশ’ হয়ে উঠছেন।
আহমাদিয়ান বলেন, ‘ভঙ্গিমা দিন দিন কঠোর হয়ে যাচ্ছে, যা আমার মতে ইঙ্গিত দেয় যে তিনি সমস্যায় পড়েছেন।তিনি চান তার হুমকিগুলো ইরানিদের ওপর আরও গুরুতর প্রভাব ফেলে এবং তাদের মত বদলাতে বাধ্য করে।’
তিনি আরও যোগ করেন, ট্রাম্প তার হুমকি পূরণ করতে না পারলেও, তিনি ইরানকে আরও শক্তভাবে আঘাত করতে পারেন এবং তেহরান সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে প্রতিশ্রুতি দিয়েছে।
আহমাদিয়ান বলেন, ‘এটি একটি জটিল পরিস্থিতি, যা এই যুদ্ধে শুরু থেকে বিদ্যমান এবং এখনও তার কোন উদ্দেশ্য অর্জন হয়নি।’
সূত্র: আল জাজিরা