শিল্প মন্ত্রণালয়ের অধীন নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫

শিল্প মন্ত্রণালয়ের অধীন নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগ দেবে। এ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে বিএবি। আবেদন শুরু ৬ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে। আগ্রহীদের জন্য আবেদনের শেষ তারিখ ৫ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

পদের নাম বিবরণ
১.
উপপরিচালক
পদের সংখ্যা: ৩
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
২.
সহকারী পরিচালক/অ্যাক্রেডিটেশন অফিসার,
পদের সংখ্যা: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩.
সহকারী প্রোগ্রামার
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪.
সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

৫.
অফিস সহকারী–কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৩
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৬.
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর,
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৭.
গাড়িচালক
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৮.
অফিস সহায়ক
পদের সংখ্যা: ৬
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে উপপরিচালক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং অন্য সব পদের জন্য সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। তবে কোনোক্রমে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার পরিবর্তে নিম্নতর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা যাবে না। নিয়োগকালীন বা নিয়োগ–পরবর্তী সময়ে এরূপ বিষয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এলে কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করে থাকলে বা বিয়ে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরাঙ্গনার সন্তান হলে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী কিংবা তৃতীয় লিঙ্গের হলে অনলাইন আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পরে নতুন করে কোনো কোটার প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু ৬ এপ্রিল। আবেদনপত্র পূরণের শেষ তারিখের মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দেবেন। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে ১ থেকে ৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ২০০/- (দুই শত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- (দুই শত তেইশ) টাকা, ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ১৫০/- (এক শত পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- (আঠারো) টাকাসহ সর্বমোট ১৬৮/- (এক শত আটষট্টি) টাকা, ৫ থেকে ৭ নম্বর ক্রমিকে বর্ণিত পদগুলোর বিপরীতে যথাক্রমে ১০০/- (এক শত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (এক শত বারো) টাকা এবং ৮ নম্বর ক্রমিকে বর্ণিত পদের বিপরীতে যথাক্রমে ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দেবেন। তবে সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা সরকারি কোষাগারে জমা করার নিমিত্ত ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দেবেন।

আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS