২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে সাত জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে সাত জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক হাজার ২৮২ জন আক্রান্ত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। একই সময়ে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা আট হাজার ৫৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮০ জন, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন।

১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৯৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ছয় হাজার ১৬ জন।  

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।একই সময়ে জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে।   

গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২০ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১১৮ জনের।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS