ব্র্যাক দক্ষ ও পরিশ্রমী জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম: সিনিয়র অফিসার, এমইএএল (মনিটরিং, ইভাল্যুশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং)। এ পদে কেউ চাকরি পেলে তাঁর কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। আবেদনের শেষ তারিখ ১১ এপ্রিল ২০২৬।
এই পদের মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ে প্রোগ্রামের কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে সহায়তা করা। সঠিক ও সময়োপযোগী তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও রিপোর্টিংয়ের মাধ্যমে প্রোগ্রামের গুণগত মান নিশ্চিত করা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাই হবে আপনার মূল দায়িত্ব।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: এ পদে চাকরির আবেদনে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান, সোশ্যাল সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা।
প্রযুক্তিগত জ্ঞান: এমএস অফিস, ইন্টারনেট টুলস ও মোবাইলভিত্তিক ডেটা কালেকশন সিস্টেম (যেমন: ODK/KoBo) চালনায় পারদর্শী হতে হবে।
দক্ষতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগের দক্ষতা এবং চাপের মুখে কাজ করার মানসিকতা।
ভ্রমণ: বাংলাদেশের যেকোনো প্রান্তের ফিল্ডে ভ্রমণ ও কাজ করার মানসিকতা থাকতে হবে।
সুযোগ–সুবিধা
উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক পলিসি অনুযায়ী সুযোগ–সুবিধা।
আবেদনের পদ্ধতি
ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে ১১ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।