গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী/পুরুষ বোঝা যায় না। অনুসন্ধান করা হচ্ছে।’

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজে যোগ দেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS