দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ফয়সাল আল নূরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
তাকে পরবর্তী পদায়নের জন্য সিলেটবিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে প্রত্যাহার করে।
বুধবার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়।