ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ভারতীয় সেনাবাহিনী জানায়, এ সাক্ষাতের সময় তারা যৌথ প্রশিক্ষণের উদ্যোগসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া, সেনাপ্রধান ও হাইকমিশনার আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় আরও গভীর সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS