News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
শীতের জড়তা কাটিয়ে উষ্ণতায় ফিরছে পর্তুগাল

শীতের জড়তা কাটিয়ে উষ্ণতায় ফিরছে পর্তুগাল

পর্তুগালে দীর্ঘ শীতের জড়তা কাটিয়ে ফিরছে কাঙ্ক্ষিত উষ্ণ আবহাওয়া। দক্ষিণ-পূর্ব ইউরোপের আটলান্টিকঘেঁষা দেশটিতে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) ও বুধবার (১ এপ্রিল) তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা হতে পারে এই বছরের সর্বোচ্চ। 

পর্তুগালের আবহাওয়া সংস্থা ‘লুইসা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ আঞ্জেলা লুরেনসো জানান, আগামী ৫ এপ্রিল (রোববার) ইস্টার উৎসবের দিন পর্যন্ত বৃষ্টির কোনো আভাস নেই। ফলে প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় পর্যটকেরা নির্বিঘ্নে উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন।তবে উৎসব শেষ হওয়ার পরদিন অর্থাৎ ৬ এপ্রিল (সোমবার) থেকে পুনরায় বৃষ্টিপাত শুরু হওয়ার আভাস রয়েছে। 

তিনি বলেন, চলতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার হবে বছরের অন্যতম উষ্ণতম দিন। বিশেষ করে পর্তুগালের দক্ষিণ ও মধ্যাঞ্চলের আলগার্ভ, আলেন্টেজো, টেগাস ভ্যালি এবং ডোরো ভ্যালি এলাকাগুলোতে তাপমাত্রা ২৩ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকবে।

তবে দিনের বেলা কড়া রোদের আমেজ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা ৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।ফলে দিনের বেলা পাতলা কাপড় পরলেও রাতে হালকা শীতের পোশাকের প্রয়োজন হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS