মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ লক্ষ্য করে উপকূলীয় অঞ্চল থেকে আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা জানিয়েছে।
ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শত্রুর বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।এটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগালে আসামাত্রই লক্ষ্যবস্তু করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, ইরান ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে প্রতিটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি