যুদ্ধবিমানে আঘাতের দাবি আইআরজিসির, অস্বীকার ইসরায়েলের

যুদ্ধবিমানে আঘাতের দাবি আইআরজিসির, অস্বীকার ইসরায়েলের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, শনিবার সকালে ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে আঘাত করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছিল, তাদের একটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশের সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে পড়েছিল।

তবে বিমানটি হুমকি শনাক্ত করে কোনো ক্ষতি ছাড়াই পরিকল্পনা অনুযায়ী মিশন সম্পন্ন করে ফিরে এসেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

আইআরজিসির দাবি, যুদ্ধের সময় এখন পর্যন্ত ইরানের আকাশে ২০০টির বেশি আকাশযান ভূপাতিত করা হয়েছে, এর মধ্যে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি সরবরাহকারী বিমান এবং যুদ্ধবিমানও রয়েছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS