News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জুলাই সনদের’ যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কিছু না কিছু বৈশ্বিক ঝামেলা তৈরি হয়।এবারও দায়িত্ব নেওয়ার পরপরই ইরান-ইসরাইল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে। তবে সরকারের সময়োপযোগী পদক্ষেপ ও যোগ্যতার কারণে দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হয়নি এবং তেলের দামও বাড়েনি।”

সরকারের এক মাসের কার্যক্রমের মূল্যায়ন করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “এক মাসে আমরা সরকারের সব ক্ষেত্রেই সাফল্য দেখছি। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।তবে আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে গড়ে তোলা। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্রুত কাজ চলছে। সরকারের পরিকল্পনা রয়েছে এ বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করার।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদে যেসব সংস্কার ও জনদাবির বিষয়ে বিএনপি একমত হয়েছিল, বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমাদের এই পথচলা।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS