News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
চাকরি ফিরে পেলেন ডিএমপির সাবেক ডিসি কোহিনূর মিয়া

চাকরি ফিরে পেলেন ডিএমপির সাবেক ডিসি কোহিনূর মিয়া

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পশ্চিম জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়াকে চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে বরখাস্তের পর থেকে বর্তমান সময় তার চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

সোমবার (০৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোহিনূর মিয়ার বিরুদ্ধে রুজু করা দুটি বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে একই অভিযোগে দায়ের করা দুটি ফৌজদারি মামলায় আদালত তাকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন। পরে তার গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার জন্য একটি রিভিউ আবেদন করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আবেদনটি পর্যালোচনার পর রাষ্ট্রপতি বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দেন।এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS