News Headline :
মেধা বনাম পুলিশি–গোয়েন্দা প্রতিবেদন: জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও কাটেনি ভেরিফিকেশন বৈষম্য ৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৫ মার্চ থেকে ফিরছে অপূর্ব–বিন্দু জুটি ‘আজ দুপুরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে’, নেপাল থেকে ফেসবুকে আলভী ফারুকী জানালেন, ক্ষমতায় থাকার পরও কেন হলে ‘শনিবার বিকেল’ মুক্তি দেননি যে কারণে ইফতার-সেহেরিতে খেজুর খাবেন ভেঙে যাচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা: ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ প্রস্তুতিতে ঘাটতি থাকলেও আত্মবিশ্বাসী শিউলিরা ওমরাহ শেষে ফেরার পথে জেদ্দায় আটকে পড়লেন মুশফিক রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে: অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদন
বেলিয়ার সভাপতি শফিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ইয়াদুল হক

বেলিয়ার সভাপতি শফিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ইয়াদুল হক

বাংলাদেশের লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বেলিয়া) সভাপতি হয়েছেন শফিউল আলম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াদুল হক। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার বিটিএমসি ভবনের একটি রেস্টুরেন্টে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন এ কার্যকরী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এরপর সেখানে নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি প্রদান এবং সংগঠনের সদস্যদের মতবিনিময়ের পাশাপাশি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিভাবে সম্পন্ন হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি পদে একটি পূর্ণাঙ্গ প্যানেল বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করে। তবে ওই পদসমূহের বিপরীতে অন্য কোনো বৈধ মনোনয়নপত্র দাখিল না হওয়ায় নির্বাচন বোর্ড প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হলেন: সিনিয়র সহ-সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সহ-সভাপতি অসীম সরকার, অর্থ সম্পাদক এস এম মনির উজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন তরফদার এবং পরিচালক পদে সাত জন সদস্য হলেন মোহাম্মদ জাকিরুল হক, মো. নেয়ামুল হক, মো. লৎফর রহমান, ফারুক হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, আহম্মদ আলী ও আরেফ আহমেদ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি শফিউল আলম উজ্জ্বল বলেন, আমাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ।আমরা সদস্যদের স্বার্থ সংরক্ষণসহ লিফট শিল্পখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো।

এ সময় নতুন কমিটি সভাপতি লিফট খাতে শুল্ক কমাতে সরকারকে আহবান জানান। তিনি আরও বলেন, লিফটের কম খরচ হলে দেশের অবকাঠামো খাত এগিয়ে যাবে। আগামী বাজেটে এ শিল্পখাত বিকাশে সরকার সহায়তা করবে বলে প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS