News Headline :
ছোলার সালাদের ড্রেসিংয়ে কী দেবেন, দেখুন রেসিপি আটবার বিয়ে, সাতবার বিচ্ছেদ, কিংবদন্তি এই অভিনেত্রীর জীবন সিনেমার মতোই মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়, বিয়ে প্রসঙ্গে নাজনীন নীহা ১ কোটি ৮০ লাখ লাইক! রেকর্ড গড়ল রাশমিকার বিয়ের ছবি বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বিচ্ছেদ চাইলেন স্ত্রী নারী এশিয়ান কাপের আগে ফুটবল উৎসবে রঙিন সিডনি ফের রিয়ালের প্রতিপক্ষ সিটি, নিউক্যাসলকে মোকাবেলা করবে বার্সা ‘সাকিব ইস্যুতে বোর্ডের কাজ শেষ, সিদ্ধান্ত এখন সরকারের’ পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কি ‘প্রচলিত যুদ্ধে’ গড়াবে? দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি
নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় দ্রুত বিচারের দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় দ্রুত বিচারের দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের বিচারের দাবি জানাতে গিয়ে বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে হত্যার ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সংগঠনটি ন্যায়বিচার নিশ্চিত করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এমজেএফ জানিয়েছে, এই ঘটনা আবারও প্রমাণ করে যে দেশে নারী ও শিশুর নিরাপত্তা চরম হুমকির মুখে রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানুষের জন্য ফাউন্ডেশনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সমন্বয়ক এবং ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশান লিড ওয়াসিউর রহমান তন্ময় এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই কিশোরী ১৫ দিন আগে স্থানীয় এক বখাটের নেতৃত্বে ৫-৬ জনের একটি দলের দ্বারা ধর্ষণের শিকার হন। পরিবারের অভিযোগ, ঘটনার বিচারের জন্য তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যের কাছে শরণাপন্ন হলেও কার্যকর পদক্ষেপ পাননি। বরং পরিবারটিকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল।

নিহত কিশোরীর বাবা জানান, তার সামনে থেকে মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়া হয়।পরে অনেক খোঁজাখুঁজির পর সকালে মেয়ের লাশ উদ্ধার করা হয়।

এদিকে রাজধানীর পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানি থেকে ছয় বছর বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে নিপীড়নের পর হত্যা করে ওই স্থানে ফেলা হয়েছিল। পরিবারের দাবি, থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ গড়িমসি করেছে।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী থানায় ঘেরাও করলে রাত ১১টার দিকে পুলিশ মামলা গ্রহণ করে।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত মাসে ৩৫ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন। এছাড়া ২৫ জন শিশু হত্যার শিকার হয়েছেন। অর্থাৎ গড়ে প্রায় প্রতিদিন একজন শিশু এসব অপরাধের শিকার হচ্ছে।

মানুষের জন্য ফাউন্ডেশন মনে করছে, নারী ও শিশুর প্রতি এমন বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সংগঠনটি নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করে এবং নারী ও শিশুদের সুরক্ষা প্রদান করে। একইসাথে, ধর্ষণ ও হত্যার শিকার কিশোরী পরিবারের প্রয়োজনীয় নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে।

এমজেএফের পক্ষ থেকে বলা হয়েছে, এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তিই ভবিষ্যতের ধর্ষকদের রুখে দিতে পারে এবং সমাজে ন্যায়বিচার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে। এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS