News Headline :
বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী নুর সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকসহ-শিক্ষার্থীকে মারধর, চার পুলিশ ক্লোজড ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টি হতে পারে ১৮ মাসেই ক্যান্সারের সাথে যুদ্ধ, বাঁচাতে বাবার আকুতি চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন   পররাষ্ট্রমন্ত্রী দাবিকৃত টাকা দেওয়ার কৌশলে ছাত্র উদ্ধারের কারিগর ডিসি মাসুদ সিভির এক ভুলেই হাতছাড়া হলো চাকরি: ‘অলিভ অয়েল’ বিতর্ক থেকে শিক্ষা নিন ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে বেসিক ব্যাংকে চাকরি অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ভিডিও ছাড়ার হুমকিতে গ্রেপ্তার নোবেল
প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন   পররাষ্ট্রমন্ত্রী

প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন   পররাষ্ট্রমন্ত্রী

জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সৌদি আরব সফরে যাচ্ছেন।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

ইসরায়েলের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের  কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে বসছে। ওআইসি সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

অধিকৃত পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চায় ইসরায়েল। সেজন্য দেশটি সম্প্রতি অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য ফিলিস্তিনের অধিকৃত জমি কেনা সহজ করার মতো বিতর্কিত পদক্ষেপ অনুমোদন করেছে।
ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মঙ্গলবার রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর। 

মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরও যাচ্ছেন জেদ্দায়।পররাষ্ট্রমন্ত্রী ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সূত্র জানায়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি দখলদারিত্বের সিদ্ধান্ত, বসতি স্থাপন এবং তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আলোচনার জন্য ওআইসি এই জরুরি বৈঠকের আয়োজন করেছে। বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অব্যবহৃত সমর্থন দিয়ে আসছে। বৈঠকে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে।

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমানের এটি প্রথম বিদেশ সফর। সফরটি বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণ মূল লক্ষ্য হলেও বৈঠকের ফাঁকে ওআইসিভূক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন খলিলুর রহমান।

আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS