News Headline :
ক্রীড়া খাতে কর্মসংস্থান: ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরিকল্পনা ৪৪তম বিসিএসে নন–ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীদের প্রতি পিএসসির নির্দেশনা প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল তাপসীর সিনেমা অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’, পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রে তারকাখ্যাতিই জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়: প্রিয়াঙ্কা চোপড়া কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন: সোহেল রানা রূপচর্চায় নতুন ট্রেন্ড ‘ফেসিয়াল ব্রাশ’: যেভাবে ব্যবহার করবেন ইফতারে রাখতে পারেন সুস্বাদু এই পানীয় নিজের ভবিষ্যৎ নিয়ে যে ইঙ্গিত দিলেন নেইমার বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সামনে তাকাচ্ছেন সাইফ
রমজানে আইসিসিবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

রমজানে আইসিসিবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

রমজানকে কেন্দ্র করে রাজধানীর ব্যস্ততম ইভেন্ট স্পেস রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আবারও জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার। মাহে রমজানের তৃতীয় দিনে এখানে বিকেলে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

এ ইফতার বাজারটি গত কয়েক বছর ধরে আয়োজন করে আসছে আইসিসিবি। ঢাকার ভোক্তাদের কাছে এটি গত কয়েক বছর ধরে পরিচিত হয়ে উঠেছে।

আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব পরিবেশে ঐতিহ্যবাহী স্বাদের ইফতার সহজে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় ক্রেতাদের মধ্যে বাড়ছে আগ্রহ। দাম, ক্রেতা চাপ, নিরাপত্তা ও নতুন খাবারের ট্রেন্ড সব দিক থেকেই এবারের বাজার ইতিবাচক সাড়া পাচ্ছে।

এখানে পুরান ঢাকার স্বাদে রসালো ইফতারির স্বাদ স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে পাওয়া যাচ্ছে, যা সাধারণ রাস্তাঘাটের বাজারের তুলনায় অনেক আরামদায়ক।

আইসিসিবির হল ৫ এ প্রায় ৩০টি স্টলে বিভিন্ন ক্যাটারিং সার্ভিস ও রেস্টুরেন্ট তাদের ইফতারির সাজসজ্জা করেছেন।এখানে পুরান ঢাকার শাহীর স্বাদে বিভিন্ন ইফতারের আইটেম যেমন কাচ্চি, তেহারি, রোস্ট কাবাব, মাটন লেগ রোস্ট, চিকেন রেশমি কাবাব, জিলাপিসহ অন্যান্য বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। অনেক স্টল নতুন আইটেমও যুক্ত করেছে এ বছর।

ইফতার বাজারে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে ইফতার আইটেমগুলোর দাম মান, পরিবেশ ও সেবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। স্বাস্থ্যসম্মত প্রস্তুত প্রক্রিয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং নিয়ন্ত্রিত সংরক্ষণ ব্যবস্থার কারণে অনেকেই এটিকে ‘ভ্যালু ফর মানি’ হিসেবে দেখছেন।

বিক্রেতাদের ভাষ্য, তারা এমনভাবে মূল্য নির্ধারণ করেছেন যাতে পরিবারসহ আরামদায়ক পরিবেশে ভালো মানের খাবার উপভোগ করা যায়।

প্রাণবন্ত পরিবেশে প্রতিদিন বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে এই বাজারে প্রাণচাঞ্চল্য বাড়তে থাকে। অফিসফেরত ক্রেতা, পরিবার এবং তরুণদের উপস্থিতিতে পুরো হলজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। জনপ্রিয় আইটেমগুলো দ্রুত বিক্রি হয়ে যাওয়ায় অনেক ক্রেতাকে আগে ভাগে এসে কেনাকাটা করতে দেখা গেছে। 

বিক্রেতারা বলছেন, বিশেষ করে হালিম, কাবাব, দই বড়া ও মিষ্টান্ন আইটেমের প্রতি আগ্রহ বেশি।
সস্তিদায়ক ও নিয়ন্ত্রিত পরিবেশে পরিবারসহ নিরাপদে কেনাকাটার বিষয়টি গুরুত্ব দিয়ে বাজার পরিচালনা করা হচ্ছে। প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি এবং ভেতরে সার্বক্ষণিক তদারকি টিম কাজ করছে। এসি ও ধুলাবালিমুক্ত পরিবেশ নারী, শিশু ও বয়স্ক ক্রেতাদের জন্য বাড়তি স্বস্তি তৈরি করেছে। পাশাপাশি পর্যাপ্ত পার্কিং সুবিধা থাকায় যাতায়াতও সহজ হয়েছে।

ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঐতিহ্যবাহী পুরান ঢাকার খাবারের পাশাপাশি নতুন ধাঁচের কিছু আইটেমও ক্রেতাদের আকর্ষণ করছে। ফ্যামিলি ইফতার প্ল্যাটার, ফিউশন কাবাব আইটেম এবং বিশেষ ডেজার্ট আইটেম তরুণ ক্রেতাদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। এক জায়গায় বিভিন্ন স্বাদের খাবার পাওয়ায় অনেকেই এটিকে সুবিধাজনক বিকল্প হিসেবে দেখছেন।

নগর জীবনের ব্যস্ততার মধ্যে আরামদায়ক পরিবেশে ঐতিহ্যবাহী ইফতার উপভোগের সুযোগ তৈরি করেছে এই বাজার। এক ছাদের নিচে নানা ধরনের খাবার, নিয়ন্ত্রিত পরিবেশ এবং পরিবারবান্ধব ব্যবস্থাপনা সব মিলিয়ে এটি এখন অনেকের কাছে রমজানের নিয়মিত গন্তব্য হয়ে উঠছে।

রমজানজুড়ে প্রতিদিন বিকেল ৩টা থেকে ইফতারের আগ পর্যন্ত চলা এই বাজার ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক ও নির্ভরযোগ্য ইফতার সংগ্রহের অভিজ্ঞতা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS