News Headline :
‘চঞ্চলা হাওয়ারে’র সেই নায়িকা অলিভিয়া এখন কোথায় ভিটামিন ‘সি’ ভরপুর কিছু অপ্রচলিত খাবার রোহিঙ্গাদের সঙ্গে ছোলা-মুড়ি দিয়ে ইফতার করলেন ওজিল নিয়ম রক্ষার ম্যাচে কানাডাকে ৮২ রানে হারাল আফগানিস্তান বিশ্বকাপে ভরাডুবি: ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে অজি বোর্ড আফগানিস্তানে নতুন আইন— স্ত্রীকে মারধরে জখম হলেই স্বামীর শাস্তি সিদ্ধান্ত ছাড়াই থেমে গেল রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনা আরও নাজুক ও দুর্বল ঋণ পরিস্থিতি পাবে বর্তমান সরকার: দেবপ্রিয় ভট্টাচার্য এতিম শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ইফতার পরিবহনমন্ত্রীর বক্তব্য বাস্তবে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ প্রক্রিয়া
এতিম শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ইফতার

এতিম শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদরাসায় মাসজুড়ে ইফতার ও সেহরি সরবরাহের উদ্যোগ নিয়েছে বিএনপি।

এ কর্মসূচির অংশ হিসেবে এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পশ্চিম ভাষানটেক থানা সংলগ্ন ‘জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা ও এতিমখানা’ পরিদর্শনে যান তিনি। সেখানে এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে নিয়ে ইফতার করেন।

এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ঢাকা-১৭ নির্বাচনী এলাকার অন্তর্গত কড়াইল ও ভাষানটেক এলাকার ১৪টি মাদরাসার শিক্ষার্থীদের পুরো রমজান মাসের ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহ করা হবে।

তিনি জানান, আজ বিকেলে ভাষানটেকের ‘৪৪ লালাসাই’ এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

জাইমা রহমানের উপস্থিতিতে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দলীয় সূত্র জানায়, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই বৃহৎ ইফতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।পুরো রমজান মাস জুড়ে এই ১৪টি প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্নভাবে খাবার সরবরাহ নিশ্চিত করবে বিএনপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS