News Headline :
লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি, যা জানাল প্রধান উপদেষ্টার দপ্তর ওসমানীকে  ‘ফিল্ড মার্শাল’ খেতাব দেওয়া দাবি মেজর হাফিজের আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা শপথ অনুষ্ঠানে তিন স্তরের নিরাপত্তা সব নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি: শারমীন এস মুরশিদ বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে আপস করিনি: বাণিজ্য উপদেষ্টা চূড়ান্ত হচ্ছে নতুন মন্ত্রিসভা, তালিকা জানেন শুধু তারেক রহমান নিসাঙ্কার ব্যাটে অস্ট্রেলিয়া বধ, সুপার এইটে শ্রীলঙ্কা
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এতে দক্ষিণ এশীয় দুই দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট মুইজ্জুর সফরসঙ্গী হিসেবে থাকবেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এ তথ্য জানান।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান মুইজ্জু।

মালদ্বীপের প্রেসিডেন্ট তার অভিনন্দন বার্তায় বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS