News Headline :
জরায়ুমুখের ক্যানসার কীভাবে হয়, প্রতিকার ও চিকিৎসা কী ৫০তম বিসিএস প্রিলির ফলাফল দেখবেন যেভাবে ইমিগ্রেশন পুলিশের গোপন তৎপরতা, ডিক্যাপ্রিওর এই সিনেমা মিলে যায় সময়ের সঙ্গে ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকা সহায়তা প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ এখন সিদ্ধান্ত আপনাদের হাতে: তাসনিম জারা এবার কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদকে সমর্থন জানালো গণঅধিকারের প্রার্থী কোথায় ভোট দেবেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা আমাদের স্বার্থ রক্ষা না হলে সরকার চুক্তি করতে যাবে না: নৌপরিবহন উপদেষ্টা
প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই

প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার ঘটনায় নৌযানে থাকা আরও একজন ব্যক্তি জীবিত থাকায় তাকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, সোমবার একটি নৌযানের ওপর ‘লিথাল কাইনেটিক স্ট্রাইক’ পরিচালনা করা হয়। তাদের দাবি, নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এক বিবৃতিতে বলা হয়, হামলায় দুইজন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজন ব্যক্তি জীবিত রয়েছেন।সংঘর্ষের পরপরই জীবিত ব্যক্তিকে উদ্ধারে সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রম জোরদার করতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অবহিত করে ইউএস সাউথকম।

হামলার ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে সাউথকম। ভিডিওতে দেখা যায়, সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটরচালিত নৌযানে আঘাত হানার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নৌকার কিছু অংশ অক্ষত থাকলেও এর গতি ধীর হয়ে যায়।

গত সপ্তাহেও পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি হামলায় দুইজন নিহতের দায় স্বীকার করে যুক্তরাষ্ট্র। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS