News Headline :
নির্বাচন নিয়ে বাহিনী সদস্যদের ব্রিফ করলেন বিমান বাহিনী প্রধান যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব ঢাকায় কাশ্মীর সংহতি দিবস উদযাপন নির্বাচনী দায়িত্ব একটি পবিত্র আমানত: সিআইডি প্রধান ভোটে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকরা চাপ দেননি: পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার এলে মসৃণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা জবির খেলার মাঠে দফায় দফায় সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৩০ চাকরিতে প্রতিবন্ধীদের জন্য আলাদা ১ শতাংশ কোটা রাখার দাবি রিকশায় পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে বেড়ালেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের
রিকশায় পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে বেড়ালেন মার্কিন রাষ্ট্রদূত

রিকশায় পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে বেড়ালেন মার্কিন রাষ্ট্রদূত

পুরান ঢাকার ব্যস্ত গলিপথে রিকশায় ঘুরে বেড়িয়েছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী ডিয়ান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী ডিয়ান। তাদের সফর শুরু হয় লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শনের মধ্য দিয়ে, যা যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের সহায়তায় যত্নসহকারে সংস্কার করা হয়েছে।

এছাড়াও তিনি সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালান ঘুরে দেখেন এবং পুরান ঢাকার ব্যস্ত গলিপথে ঘুরে বেড়ান। এ সময় তিনি বাংলাদেশের বিখ্যাত মসলা চা ও সুস্বাদু বিরিয়ানি উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS