News Headline :
নির্বাচন নিয়ে বাহিনী সদস্যদের ব্রিফ করলেন বিমান বাহিনী প্রধান যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব ঢাকায় কাশ্মীর সংহতি দিবস উদযাপন নির্বাচনী দায়িত্ব একটি পবিত্র আমানত: সিআইডি প্রধান ভোটে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকরা চাপ দেননি: পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার এলে মসৃণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা জবির খেলার মাঠে দফায় দফায় সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৩০ চাকরিতে প্রতিবন্ধীদের জন্য আলাদা ১ শতাংশ কোটা রাখার দাবি রিকশায় পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে বেড়ালেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের
নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-উপলক্ষে জাতীয় স্টেডিয়াম, গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনী প্রধান জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া এবং সেনাসদর, ঢাকা ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ঢাকার বিভাগীয় কমিশনার,অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী দায়িত্ব পালনকারী সব সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করার লক্ষে সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, সব বিভাগ ও জেলার অসামরিক প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS