মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও

মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। যার কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে দেশটির রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের ১১৭ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্ব এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল ৫৫ কিলোমিটার।

বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো অফিস জানায়, ভূমিকম্পটি চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলে অনুভূত হয়েছে। এমনকি ঢাকার অনেক বাসিন্দাও ভূমিকম্প টের পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন।

তবে ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS