News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
চাঁদাবাজি-দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা

চাঁদাবাজি-দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা

ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, জনগণ চাঁদাবাজি-দুর্নীতি-অনিয়মের বন্দোবস্ত প্রত্যাখ্যান করেছে। আগামীতে তারা প্রকৃত পক্ষেই পরিবর্তন দেখতে চায়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনগণ ভোটদানের মাধ্যমে চাঁদাবাজি-দুর্নীতি-অনিয়মের জবাব দেবে বলে আমরা আশাবাদী।

শনিবার (৩১ জানুয়ারি) নিজের নির্বাচনী প্রচারণাকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

গণসংহতি আন্দোলনের মনোনয়ন নিয়ে তাসলিমা আখতার ঢাকা-১২ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে লড়াই করছেন মাথাল মার্কা নিয়ে।

তাসলিমা আখতার শনিবারের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ঢাকার তেজগাঁও কলেজ এলাকা থেকে। এখান থেকে শুরু করে ইন্দিরা রোড ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন।প্রচারণাকালে তার সঙ্গে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার ভোটার, স্থানীয় ব্যবসায়ী-দোকানদার, গণসংহতি আন্দোলন ঢাকা মহানগরের নেতাকর্মীরা।

তাসলিমা আখতারের নির্বাচনী প্রচারণা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘কথা-কাজে মিল চাই, নাগরিক মর্যাদার বাংলাদেশ চাই’ থিমকে কেন্দ্রে রেখে তাসলিমা আখতারের নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও মতবিনিময় চলবে জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত।

রোববার বাংলামোটর থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় পাবলিক বাস ও বাস স্টপেজ এলাকায় প্রচারণা ও গণসংযোগ চালাবেন তাসলিমা আখতার। এ সময় গণপরিবহন ব্যবহারকারী নাগরিকদের পাশাপাশি পরিবহন মালিক ও কর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS