News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
নরসিংদীতে নির্বাচনী নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নরসিংদীতে নির্বাচনী নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নরসিংদীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে নরসিংদী শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহল কার্যক্রম শুরু হয়।

বিজিবি সূত্র জানায়, জেলার পাঁচটি সংসদীয় আসন ও ছয়টি উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব প্লাটুন দায়িত্ব পালন করছে।

বিজিবি সদস্যরা নরসিংদীর তিনটি বেইজ ক্যাম্প থেকে কার্যক্রম পরিচালনা করবেন। এর মধ্যে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় চার প্লাটুন, শিবপুর ও মনোহরদী উপজেলায় তিন প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেও জানানো হয়।

এদিকে জেলায় বিজিবি মোতায়েনকে স্বস্তির চোখে দেখছেন সাধারণ ভোটাররা। তাদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর অধিনায়ক বলেন, নির্বাচন ঘিরে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালনে প্রস্তুত। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বিজিবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS