News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
শিক্ষা উপকরণের দাম না বাড়ানোর দাবি তোলা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা উপকরণের দাম না বাড়ানোর দাবি তোলা হবে: শিক্ষামন্ত্রী

বাজেট–পরবর্তী আলোচনায় শিক্ষা উপকরণের দাম না বাড়ানোর দাবি তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ শনিবার দুপুরে চাঁদপুরের আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বাজেট বরাদ্দ ধারাবাহিকভাবে বাড়ছে। তবে চলতি বছরে জিডিপির হারে শিক্ষা খাতে বরাদ্দ কম। কিন্তু আমাদের যে মেগা প্রজেক্টগুলো চলছে, সেগুলোর কাজ শেষ হলে আমি বিশ্বাস করি শিক্ষা খাতে মেগা প্রকল্পের কাজ শুরু করা যাবে। শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট।’

দীপু মনি গবেষণা বাড়ানোর বিষয়ে বলেন, গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে। তিনি বিশ্বাস করেন, এ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গবেষণা খাতকে গুরুত্ব দেবেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জে আর ওয়াদুদ টিপু, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।

পরে মন্ত্রী চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS