News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
তারেক রহমানের সম্মানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মওদুদপত্নী হাসনা

তারেক রহমানের সম্মানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মওদুদপত্নী হাসনা

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এবং তার প্রতি সম্মান জানিয়ে হাসনা জসীমউদ্দীন মওদুদ এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন হাসনা মওদুদ।

ওই সাক্ষাতে নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান তারেক রহমান। পরে সেই অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS