News Headline :
আলোচনা চলাকালে নেতানিয়াহুর ফোনেই বদলে যায় সবকিছু: আরাঘচি অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে ‘জব্দ করবে’ মার্কিন বাহিনী কর্মসংস্থান বাড়াতে বেসরকারি বিনিয়োগের আহ্বান পাট প্রতিমন্ত্রীর বিদেশে রপ্তানি হচ্ছে জামালপুরের কাঁচা মরিচ স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি বিভ্রান্ত: দিলারা চৌধুরী বাংলা নববর্ষ বরণে এনসিপির বর্ণিল আয়োজন সিকেডি হাসপাতালে চাঁদাদাবি, ৪ আসামির ৪ দিনের রিমান্ড পহেলা বৈশাখ থেকে ‘কৃষক কার্ড’ কর্মসূচির ঐতিহাসিক যাত্রা শুরু: মাহদী আমিন জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু: শিল্পমন্ত্রী জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
গুলিস্তানে বাসের ধাক্বায় প্রাণ গেল বৃদ্ধার

গুলিস্তানে বাসের ধাক্বায় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গুলিস্তান গোলাপ শাহ মাজারের আশপাশে ভাসমান হিসেবে বসবাস করতেন ওই বৃদ্ধা। 

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তান গোলাপ শাহ মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী গোলাপশাহ মাজার এলাকায় ভাসমান হিসেবে থাকতেন। সকালে মাজারের পাশে রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যান। 

তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে।তবে এর চালক হেলপার পালিয়ে গেছে। ওই নারীর নাম জানা গেছে, তার নাম সালেহা বেগম (৭৫)। তার বাবা মৃত দোলোয়ার। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS