News Headline :
দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সপ্তাহের ব্যবধানে কমলো পেঁয়াজ ও আলুর দাম রমজানে স্বস্তি: কমেছে  সবজি ও মুরগির দাম ১৮০ দিনে দৃশ্যমান হবে হাজার কিলোমিটার খাল জুমা শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি, ‘আংকেল, রোজা রাখছেন?’ ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আ. লীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮ ভূমিকম্প নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি দুর্ঘটনায় আহত ৮ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের ২০ রোজার মধ্যে বেতন-বোনাস না দিলে রাজপথে নামবেন শ্রমিকরা: গার্মেন্ট ইউনিয়ন
উত্তরায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

উত্তরায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২), কাওছার হোসেন (১৯), মো. সজীব (১৭), মো. জুনায়েদ (১৪), মো. নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১), মো. সানি (২০), মো. ইব্রাহিম (৩০), মো. জাকির হোসেন (২৭), মো. ইয়ামিন (২১), মো. পারভেজ (১৯), মো. সালাম চৌধুরী (৩৫), মো. নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মো. সাকিল (২৫)।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শনিবার উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়।

অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে দুটি পিভিসি ব্যানার, তিনটি মোবাইল ফোন, লোহার তৈরি দুটি ধারালো দা, দুটি হাতুড়ি, দুটি চাকু, পাঁচ পুরিয়া গাঁজা, এক পিস ইয়াবা ও এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

তালেবুর রহমান জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS