News Headline :
ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে ১০০ কাউন্টার সিলগালা ‘স্থানীয় সরকার বিল পাস না হলে আ. লীগের মেয়রদের চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে’ সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা ওয়াকআউট করা কি অপরাধ—সংসদে প্রশ্ন বিরোধীদলীয় নেতার লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, ঝুঁকিতে যুক্তরাষ্ট্র‑ইরান যুদ্ধবিরতি সংসদে রেকর্ডসংখ্যক বিল পাস, একদিনে ৩১ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক কেরানীগঞ্জের বিআরটিএ: মোবাইলেই কাজ সেরে দেয় দালাল চক্র! দুর্ঘটনায় আহতদের ২০ শতাংশই অটোরিকশার যাত্রী অনিয়মের’ অভিযোগের মধ্যে দুই আসনের ভোট শেষ, চলছে গণনা
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এগুলোর মধ্যে জাতিসংঘ অনুমোদিত সংস্থাও রয়েছে।

‘যুক্তরাষ্ট্রের স্বার্থ পরিপন্থি যে কোনো আন্তর্জাতিক সংস্থা, সমঝোতা ও চুক্তি থেকে’ সরে আসতে বুধবার (৭ জানুয়ারি) একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

আমেরিকা বলছে, এই প্রতিষ্ঠানগুলো হয় ‘অপ্রয়োজনীয়’ অথবা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত ফ্যাক্ট শিট বা তথ্যপত্র অনুযায়ী, এই সংস্থাগুলোর মধ্যে ৩১টি জাতিসংঘ অনুমোদিত সংস্থা এবং ৩৫টি জাতিসংঘের বাইরের সংস্থা যেগুলো ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি বা সার্বভৌমত্বের বিরুদ্ধে’ কাজ করে।

সব সরকারি বিভাগ এবং সংস্থাগুলোকে ‘যত দ্রুত সম্ভব’ এই সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

এ সংস্থাগুলোর তালিকায় ‘ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স’ও রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত ও ফ্রান্সের একটি যৌথ উদ্যোগ এটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS