News Headline :
ক্রীড়া খাতে কর্মসংস্থান: ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরিকল্পনা ৪৪তম বিসিএসে নন–ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীদের প্রতি পিএসসির নির্দেশনা প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল তাপসীর সিনেমা অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’, পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রে তারকাখ্যাতিই জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়: প্রিয়াঙ্কা চোপড়া কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন: সোহেল রানা রূপচর্চায় নতুন ট্রেন্ড ‘ফেসিয়াল ব্রাশ’: যেভাবে ব্যবহার করবেন ইফতারে রাখতে পারেন সুস্বাদু এই পানীয় নিজের ভবিষ্যৎ নিয়ে যে ইঙ্গিত দিলেন নেইমার বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সামনে তাকাচ্ছেন সাইফ
বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

মৌলবাদী হিন্দুদের হুমকিতে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারত সম্পর্কে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আইপিএলের প্রচার-সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমনই প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে কথা বলেছেন বর্ষীয়াণ চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা বলেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

প্রায় একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি ভারতীয় টেলিভিশনের কনটেন্টের সমালোচনা করে লেখেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে’।

এ বছরের আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্যে (৯ কোটি ২০ লাখ রুপি) বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি ঘটেছে সেটার ছুতো ধরে মৌলবাদী হিন্দুরা মোস্তাফিজকে খেলায় না নিতে কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে হুমকি দিতে থাকে।

এরই পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি বিসিসিআই মোস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দেয় কেকেআরকে।এ নিয়ে বাংলাদেশে সমালোচনার ঝড় বয়ে যায়।

যেহেতু ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে, সেই একই শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপ খেলতে অপরাগতা প্রকাশ করে এবং ভেন্যু অন্য দেশে স্থানান্তরে আইসিসিকে চিঠি দেয়।

অন্যদিকে সোমবার বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। টেলিভিশন চ্যানেলসহ গণমাধ্যমের কর্তৃপক্ষ বরাবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS