News Headline :
রাত পৌনে বারোটায় ‘বাংলাদেশ’ জেমসে মাতল মানিক মিয়া বেতার-টেলিভিশনে সরকারের জয়গান বন্ধ হোক: আজাদ আবুল কালাম সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ১৮ এপ্রিল কমব্যাট স্পোর্টসে ইতিহাস গড়ার মঞ্চ হরমুজ প্রণালী সাময়িক বন্ধ ঘোষণা ইরানের অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: বাণিজ্যমন্ত্রী বদলির আদেশ ছিঁড়ে ফেলা এনবিআর কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহার রাষ্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মন্ত্রীর ডিএমপির সেরা মতিঝিল বিভাগ, পুরস্কৃত একাধিক কর্মকর্তা
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে তথ্যমন্ত্রীকে অনুরোধ আসিফ নজরুলের

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে তথ্যমন্ত্রীকে অনুরোধ আসিফ নজরুলের

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

পোস্টে আসিফ নজরুল আরও বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে।

বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।  

আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS