News Headline :
বিজেপি নেতার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ, নানা আলোচনা ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর খেলোয়াড়ি জীবনে রাজনীতি নয়: প্রধানমন্ত্রীর আহ্বানে ফারুক আহমেদের সমর্থন পাকিস্তান ক্রিকেটে রেকর্ড জরিমানা গুনলেন নাসিম শাহ ইরানে ‘পরমাণু হামলার প্রস্তুতি চলছে’, ‘ফাঁস’ করতে কূটনীতিকের পদত্যাগ শীতের জড়তা কাটিয়ে উষ্ণতায় ফিরছে পর্তুগাল জ্বালানি অবরোধ ভেঙে কিউবায় পৌঁছাল রুশ তেলবাহী ট্যাংকার সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি টাকার বন্ড অনুমোদন আবিদকে ঘিরে গুজব-মিথ্যাচার থামছেই না আন্দোলনে হামলাকারীদের পরিণতি ‘যুদ্ধের ময়দানেই’ ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার মৃত্যুতে রাশিয়ার শোক

খালেদা জিয়ার মৃত্যুতে রাশিয়ার শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার রাশিয়ার দূতাবাস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার রাশিয়ার দূতাবাস এক শোকবার্তায় বলে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে অবস্থিত রাশিয়া দূতাবাস গভীরভাবে শোকাহত।

সরকারপ্রধান হিসেবে তাঁর তিন মেয়াদে আমাদের দেশের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক বজায় ছিল, তার জন্য রাশিয়া কৃতজ্ঞতার সঙ্গে তাঁকে স্মরণ করবে। আমরা তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং দলের সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোরে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS