News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
সবার ভালোবাসা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: শাবনূর

সবার ভালোবাসা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: শাবনূর

এক সময়ের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের জন্মদিন ছিল বুধবার (১৭ ডিসেম্বর)। জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলে আর এক সময়ের অভিনেতা অমিত হাসানের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন তিনি।

এর ক্যাপশনে শাবনূর লেখেন, আজ আমার জন্মদিন। দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল! জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে, ফোনে, মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।

তিনি লেখেন, একজন অভিনেত্রী হিসেবে আমার অগণিত ভক্ত-শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা।

শাবনূর আরও লেখেন, সবার দোয়া আর ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তোলে, আরও ভালো কাজ করার শক্তি জোগায়। আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ। হৃদয়ের গভীর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবসময় পাশে থাকবেন, দোয়ায় রাখবেন।

বলে রাখা যায়, ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পর্দার পেছনের নাম নূপুর। প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমাটি দিয়ে অভিনয়ে নিয়মিত হন।

সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি সিনেমায় অভিনয় করেন। সালমান শাহ ছাড়াও ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান, আমিন খান ও বাপ্পারাজের সঙ্গে অভিনয় করেও সফলতা পান শাবনূর।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয় করার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS