News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে এসেছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। 

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। ওই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমান। 

লন্ডন থেকে গত ৫ ডিসেম্বর দেশে ফিরে সরাসরি ডা. জুবাইদা রহমানকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এরপর থেকেই তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। 

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যাবর্তনের ওই দিন তিনি প্রথমেই এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS