News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
খিলক্ষেতে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, আটক ৭

খিলক্ষেতে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, আটক ৭

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত গাড়িসহ চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ভুক্তভোগীর নাম জিয়াউল মাহমুদ (৫০)। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে ছয়-সাতজন ব্যক্তি তাকে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে অপহরণ করে। এ সময় তারা ভুক্তভোগীর ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়।

ঘটনার পরপরই জিয়াউল মাহমুদের স্ত্রী খিলক্ষেত থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে।

পরে সোমবার রাতেই আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত জিয়াউল মাহমুদকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যক্তিগত গাড়ি উদ্ধার এবং অপহরণ চক্রের সাত সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), মো. জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS