News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস মঙ্গলবার

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস মঙ্গলবার

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হবে।

দিবসটি উদযাপনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। 
 
সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম অলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর মহারিচালক  ড. এ কে এনামূল হক। 

সভায় সভাপতিত্ব করবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। একইসঙ্গে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়েও দিবসটি যথাযথভাবে উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS