News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় শিশুসহ নিহত ১০

আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় শিশুসহ নিহত ১০

পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে নয়জন শিশু এবং এক নারী নিহত হয়েছে। খবর: আল জাজিরার

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মধ্যরাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়েছে।

পাকিস্তানী বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা কাজী মীরের ছেলে ওলিয়াত খানের বাড়িতে বোমা হামলা করেছে। এতে নয় শিশু এবং এক নারী নিহত হয়েছেন। এ হামলায় তার বাড়িটি ধ্বংস হয়ে গেছে।

মুজাহিদ আরও জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও পাকিস্তান বাহিনীর বিমান হামলা হয়েছে। এতে চারজন বেসামরিক লোক আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS