News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচরে বাস উল্টে আহত ১৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচরে বাস উল্টে আহত ১৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার কুতুবপুর সীমানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের বাসটি প্রবল বৃষ্টির মধ্যে শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি এক্সপ্রেসওয়ের মাঝখানে উল্টে যায়। এ সময় অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। পরে রেকারের সাহায্যে বাসটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS