News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ভারতে ‘বিশেষ’ জাহাজ নির্মাণের চুক্তি বাতিল করল বাংলাদেশ

ভারতে ‘বিশেষ’ জাহাজ নির্মাণের চুক্তি বাতিল করল বাংলাদেশ

বাংলাদেশ ভারতের রাষ্ট্রায়ত্ত একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ২১ মিলিয়ন ডলারের সমুদ্রগামী টাগবোট তৈরির চুক্তি বাতিল করেছে। নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার যখন বেশ কয়েক সপ্তাহ বাকি, তখন গার্ডেনরিচ নামে ওই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ ধরনের জাহাজ নির্মাণের অর্ডারটি দিয়েছিল।

কাজটি পাওয়ার পর নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের দামও যথারীতি একলাফে বেড়েছিল প্রায় ১০ শতাংশ। এখন সেটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২১ মে) ভারতের স্টক এক্সচেঞ্জের ফাইলিংয়ে এমনটি জানানো হয়েছে।

এই খবর সামনে আসার পর বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির শেয়ার বেশ বড়সড় ধাক্কা খেলেও পরে অবশ্য তারা তা সামলেও নিয়েছে। তবে ওই জাহাজের অর্ডার  কেন বাতিল করা হলো, তা নিয়ে বাংলাদেশের নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চুক্তি অনুযায়ী, বিশেষ ধরনের ওই জাহাজের দৈর্ঘ্য হওয়ার কথা ছিল ৬১ মিটার। আর প্রস্থ ১৫ দশমিক ৮ মিটার হওয়ার কথা ছিল।

এর ডেপথ বা গভীরতা হওয়ার কথা ছিল প্রায় ৭ মিটার। পরিপূর্ণ লোড নিয়ে জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ১৩ নটিক্যাল মাইল গতিবেগে যেতে পারবে বলেও চুক্তিতে উল্লেখ করা ছিল।

বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ডিফেন্স পারচেজের সঙ্গে ভারতের এই জাহাজ নির্মাতা সংস্থাটির মধ্যে চুক্তিটি সই হয়েছিল ২০২৪ সালের ১ জুলাই।

চুক্তি অনুয়ায়ী, জাহাজটি তৈরি করে সর্বোচ্চ ২৪ মাসের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীকে বুঝিয়ে দেওয়া হবে বলেও একটি শর্ত ছিল। কিন্তু চুক্তি হওয়ার বছর না ঘুরতেই সেটি বাতিল হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS