News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
রাজশাহীর আম বাজারে নামছে ১৫ মে

রাজশাহীর আম বাজারে নামছে ১৫ মে

রাজশাহীতে আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামাতে পাড়বেন চাষিরা।

রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় আজ এমন তথ্য জানান জেলা প্রশাসক।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।  

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আক্তার।

মতবিনিময় সভায় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।

রাজশাহীর ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। গত বছর আম পাড়ার শুরুর সময় ছিল ১৫ মে। তার আগের বার ৪ মে। এ ছাড়া ২০২২ সালে ছিল১৩ মে থেকে।  

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সব গুটি জাতের আম আগামী ১৫ মে থেকে পাড়া শুরু হবে। ২০ মে থেকে গোপালভোগ, রানিপছন্দ বা লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গো, ল্যাংড়া ১০ জুন, আমরূপালি ও ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি আম-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি আম ১৫ জুলাই থেকে পাড়া যাবে। এ ছাড়া সারাবছরই পাওয়া যাবে রাজশাহী বারোমাসি আম হিসেবে পরিচিত কাটিমন ও বারি আম-১১।  

সভায় জানানো হয়, রাজশাহীতে এ বছর আমের আবাদ হয়েছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। সম্ভাব্য গড় উৎপাদন ধরা হয়েছে ১৩ দশমিক ২৬ টন, সম্ভাব্য মোট উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৬ টন। এ ছাড়া আমের সম্ভাব্য মোট বিক্রি এক হাজার ৬৯৫ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৬২০ টাকা।

সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়তে পাড়বেন চাষিরা। যদি কোনো ধরনের দুর্যোগ হয়, সেক্ষেত্রে চাষিরা নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুমতি নিয়ে গাছ থেকে আগাম আম নামাতে পাড়বেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS