News Headline :
রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’ ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের: তিতুমীর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এয়ারবাস কেনার বিষয়ে যা বললেন ফ্রান্সের রাষ্ট্রদূত ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে: নৌমন্ত্রী বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যাত্রীসেবায় চালু হলো বছিলা লঞ্চঘাট, প্রতিদিন ছেড়ে যাবে ছয়টি লঞ্চ ঈদযাত্রা স্বস্তির করতে বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন
দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সরকার বন্ধ করেনি: উপদেষ্টা মাহফুজ

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সরকার বন্ধ করেনি: উপদেষ্টা মাহফুজ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

এদিন বেলা সোয়া ৩টায় দীপ্ত টিভির স্ক্রলে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সব সংবাদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত। ’

এর আগে সোমবার (২৮ এপ্রিল) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ব্রিফিংয়ে এক সাংবাদিকের জুলাই গণহত্যার বিষয়ে প্রশ্ন করার প্রেক্ষাপটে দেশজুড়ে আলোচনা তৈরি হয়। অভ্যুত্থানে সক্রিয় অনেকে অভিযোগ করেন, প্রশ্নটি মূলত স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে এবং জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করার চিন্তা থেকে করা হয়েছে।

এই পরিস্থিতিতে দীপ্ত টিভির সংবাদ প্রচার স্থগিতের স্ক্রলটি নতুন আলোচনা তৈরি করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS