News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস

রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  

শনিবার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ড. ইউনূস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন এবং অনুষ্ঠানে যোগ দেন। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।

এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেটিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।

গত ২১ এপ্রিল পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন। তিনি ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি হন। তিনি ছিলেন গত ১০০০ বছরে প্রথম পোপ যিনি ইউরোপের বাইরে থেকে নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS