News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ইরানে পুরস্কৃত ফারিণের সেই সিনেমা দেখা যাবে ঘরে বসে

ইরানে পুরস্কৃত ফারিণের সেই সিনেমা দেখা যাবে ঘরে বসে

তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। এটি গত বছরের ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।এর আগে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে। শুধু তাই নয়, এই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেছিলেন ফারিণ।

উৎসব আর প্রেক্ষাগৃহ ঘুরে সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এটি মুক্তি পাবে বঙ্গতে। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান।

নির্মাতা বলেন, ওটিটিতে অবশেষে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে এ জন্য যে, এতে আমার অনেক বন্ধুরা; যারা দেশের বাইরে থাকে, তাদের দেখার সুযোগ হবে। এছাড়া একটা বড় দর্শক ওটিটির মাধ্যমে দেখতে পাবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, এতে আমি আনন্দিত।

সিনেমার গল্প এগিয়েছে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে। শুরুতে এই সিনেমার নাম ঠিক করা হয় ‘দাহকাল’। এই নামেই শুটিং শুরু হলে পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’।

সিনেমায় তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS