News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
‘শুটিংয়ের পর শরীর কাঁপছিল’, কী ঘটেছিল দিয়ার সঙ্গে?

‘শুটিংয়ের পর শরীর কাঁপছিল’, কী ঘটেছিল দিয়ার সঙ্গে?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। বর্তমানে অভিনয় থেকে খানিকটা দূরে থাকলেও খুব শিগগিরিই আবারও শোবিজাঙ্গনে ফেরার কথা নায়িকার।২০১৯ সালে ‘কাফির’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি।

এটি এবার মুক্তি পাবে সিনেমা আকারে। ‘কাফির’-এ এক নিরীহ পাকিস্তানি মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া। সেই মহিলা ভুল করে পার করে ফেলে ভারত-পাকিস্তান সীমান্ত। তার পরে তাকে জঙ্গি মনে করে ভারতে বন্দি করে রাখা হয়।

এই সিনেমার ধর্ষণের একটি দৃশ্য নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন দিয়া। ধর্ষণের দৃশ্যের পরে নাকি বমিও করেছিলেন অভিনেত্রী।

দিয়ার বলেছেন, মনে আছে ধর্ষণের দৃশ্যের শুটিং। খুব কঠিন ছিল। শুটিং হয়ে যাওয়ার পরে আমার সারা শরীর কাঁপছিল। বমিও হয়েছিল, মনে আছে। পুরো দৃশ্যের শুটিং-এর পরে অসুস্থ বোধ করছিলাম। শারীরিক ভাবে ও মানসিক ভাবে এই দৃশ্য এমনই বেদনাদায়ক ছিল। ধর্ষণের দৃশ্যের তীব্রতা সাংঘাতিক। অনুভব করা যায় সেটা।

হিমাচল প্রদেশে শুটিং হয়েছিল এই সিনেমার বেশিরভাগ দৃশ্যের। দিয়ার কথায়, বেশ কিছু কঠিন মুহূর্ত ছিল শুটিং-এ। খুব সুন্দর পরিবেশে শুটিং করছিলাম আমরা। হিমাচলে ৩৬০ পাতার চিত্রনাট্যের শুটিং আমরা ৪৫ দিনে শেষ করেছিলাম। তাই শুটিং-এর মাঝে মাত্র ১৫-১৮ মিনিট বিরতি পেতাম। খুবই কঠিন ছিল সবটা। তবে এই ধরনের গল্প সচরাচর বলা হয় না। তাই এই সিরিজ় বা সিনেমা আমাদের কাছে একটি জয়।

সত্য ঘটনা অবলম্বনেই নাকি তৈরি এই সিনেমা। ধর্ষিতার জায়গায় বারবার নিজেকে বসিয়ে ভেবেছিলেন দিয়া। তাই এই সিনেমার পরে মনের উপরেও প্রভাব পড়েছিল তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS