News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ওপর ১২৫ শতাংশ পাল্টা শুল্ক চীনের

যুক্তরাষ্ট্রের ওপর ১২৫ শতাংশ পাল্টা শুল্ক চীনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পাল্টা জবাব দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের পণ্যে এবার ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছে দেশটি।শনিবার থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে।

বুধবার বেইজিং মার্কিন পণ্যের ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। এর পরপরই যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করে।

বাণিজ্যযুদ্ধে এটি এক চলমান প্রবণতা, যেখানে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর পর চীনও একইভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে।

বেইজিং বলেছে, তারা যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর আর কোনো প্রতিক্রিয়া জানাবে না।

যুক্তরাষ্ট্রের আরোপিত ‘অস্বাভাবিক উচ্চ শুল্ক’ আন্তর্জাতিক ও অর্থনৈতিক বাণিজ্য নীতিমালা, মৌলিক অর্থনৈতিক আইন এবং সাধারণ বুদ্ধিমত্তার পরিপন্থী। এটি সম্পূর্ণ একপেশে হয়রানি ও জবরদস্তি।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি পণ্যের ওপর আরোপিত শুল্ক এখন সংখ্যার খেলা হয়ে দাঁড়িয়েছে, অর্থনৈতিক দিক থেকে যার কোনো বাস্তব মানে নেই।

তিনি আরও বলেন, এই শুল্ক যুক্তরাষ্ট্রের ‘হয়রানি ও জবরদস্তি’ আরও স্পষ্টভাবে ফুটে উঠবে এবং ‘এটি এক ধরনের হাস্যকর পরিস্থিতি হয়ে দাঁড়াবে’।

এদিকে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার বেড়ে এখন কার্যত ১৪৫ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশে চীনের ওপর শুল্কহার ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশে উন্নীত করা হয়।

এর আগে প্রেসিডেন্ট চীনের ওপর ফেন্টানিল-সম্পর্কিত ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, আর নতুন শুল্ক তার ওপরই যুক্ত হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বিশ্বের যেসব দেশের পণ্যে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, ০৯ এপ্রিল তা কার্যকর হওয়ার কথা ছিল।  

তবে এদিনই তিনি জানিয়ে দেন চীন, কানাডা ও মেক্সিকো বাদে বিশ্বের অন্যান্য দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক আগামী ৯০ দিনের জন্য স্থগিত থাকবে। তবে এই ৯০ দিন, অর্থাৎ তিন মাস এই দেশগুলোর সবার জন্য বাড়তি ১০ শতাংশ শুল্ক হার প্রযোজ্য হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS