News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
কুমিরের নেকলেস পরে আলোচনায় উর্বশী

কুমিরের নেকলেস পরে আলোচনায় উর্বশী

বলিউডের লাস্যময়ী নায়িকা উর্বশী রাউতেলা। প্রায় সময়ই বিভিন্ন অনুষ্ঠানে আকর্ষণীয় লুকে নেটিজেনদের নজর কাড়েন তিনি। এবারও তার ব্যতিক্রম নয়। কান ফেস্টিভ্যালে কুমিরের আদলে তৈরি নেকলেস পরে রীতিমতো আলোচনায় এসেছেন উর্বশী।

মঙ্গলবার (১৬ মে) জমকালো আয়োজনেই বসেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর। আর এই উৎসবেই রূপের দ্যুতি ছড়ান এই অভিনেত্রী।

এ দিন গোলাপি রঙের একটি গাউনে পরেছিলেন উর্বশী। সঙ্গে কানে এবং গলায় পরেছেন কুমিরের ডিজাইনে তৈরি জুয়েলারি। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন লুকেই ধরা দিয়েছেন তিনি।

জানা গেছে, এটি ডিজাইন করেছেন প্যারিসের খ্যাতনাম ডিজাইনার সীমা কাউচার।

অভিনেত্রীর এমন সাজপোশাকে নজর কেড়েছেন সবার। কুমিরের আদলে তৈরি এমন নেকলেসে রীতিমতো আলোচনায় এসেছেন উর্বশী। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওতে এমন জুয়েলারি দেখে অনেকেই করেছেন ভূয়সী প্রশংসা। আবার কেউ বা করেছেন নেতিবাচক মন্তব্য।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘তুমি এত সুন্দর অথচ গলায় টিকটিকি ঝুলিয়ে রেখেছে।’ অভিনেত্রীর এক ভক্ত লেখেন, ‘তুমি বিশ্বের সেরা সুন্দরী।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS