News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
হুমকির মুখে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রযোজক

হুমকির মুখে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রযোজক

মুক্তির পর থেকেই নানান বিতর্কের মুখে পড়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গে সিনেমাটি বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হুমকির মুখে পড়েছেন সিনেমাটির প্রযোজক। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেত্রী আদাহ শর্মা।

তিনি বলেন, বারবার হুমকি পাচ্ছেন আমাদের সিনেমার প্রযোজক। তাকে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। গোটা ঘটনাটাই বেশ ভয়ংকর। তবে সারা বিশ্বে এত ভালোবাসা পাচ্ছি, মনে হচ্ছে একটা অদৃশ্য চাদর রয়েছে চারপাশে। যা আমাকে এবং সিনেমার সংশিষ্ট সবাইকে রক্ষা করছে।

তবে এ সব বিতর্কের মাঝেই দুর্ঘটনার কবলে পড়েন সিনেমার অভিনেত্রী আদাহ শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছিলেন, বর্তমানে সুস্থ রয়েছেন তিনি, বড় কোনো বিপদ হয়নি তার।

উল্লেখ্য, ২০১৬ সালে উত্তর কেরালার ২১ জন মেয়ের গায়েব হয়ে গিয়েছিল। মূলত সেই বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দ্য কেরালা স্টোরি’র গল্পটি সাজিয়েছেন নির্মাতা সুদীপ্ত সেন। হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS