News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ঈদের দুই নাটকে তোরসা

ঈদের দুই নাটকে তোরসা

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। অভিনয়ে নাম লেখিয়ে বেছে বেছে কাজ করছেন তিনি।তারই ধারাবাহিকতায় এবারের ঈদে ‘ফাগুন এভাবেও আসে’ ও ‘শুভ কাজে দেরি করতে নাই’ নামের দুটি নাটকে অভিনয় করেছেন তিনি।

নাহিদ হাসনাত পরিচালিত ‘ফাগুন এভাবেও আসে’ একক নাটকটিতে তোরসার সহশিল্পী দিব্য। ভালোবাসা হারানোর এবং এক নতুন শুরুর গল্পে নাটকটি নির্মিত হয়েছে। ঈদ আয়োজনে এটি ইউটিউবে মুক্তি পাবে বলে জানা গেছে।

‘শুভ কাজে দেরি করতে নাই’ কমেডি গল্পে নাটকটি নির্মিত হয়েছে বলে নির্মাতা আরমান রহমান প্রত্যয় জানিয়েছেন। এতে তার বিপরীতে রয়েছেন শামীম হাসান সরকার। চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। এরপর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটক দুটি প্রযোজনা করেছেন খালেদ সজীব।

এ প্রসঙ্গে তোরসা বলেন, দুটি নাটকের চরিত্রেই ভিন্নতা আছে। দুটির গল্প একেবারে আলাদা। একটি রোমান্টিক অন্যটি, কমেডি গল্পে নির্মিত হয়েছে। দারুণ দুটি চরিত্রে অভিনয় করেছি। ঈদ আয়োজনে থাকতে পেরে ভালো লাগছে। আশা করছি, নাটক দুটি প্রচারে এলে সবার ভালো লাগবে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুট জয় করার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’সহ বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছেন তোরসা। এখন অভিনয়ে মন দিতে চান তিনি।

তোরসা অভিনীত প্রথম টেলিফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর আরও কিছু কাজ করেছেন। দেখা গেছে ওয়েব মাধ্যমেও। কাজ করেছেন সিনেমাতেও। তোরসা এখন নিজেকে ব্যস্ত রেখেছেন নানা কাজে। এছাড়া নিয়মিত বিভিন্ন সামাজিক কাজে অংশ নিচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS